ব্যবহারের শর্তাবলি (Terms & Conditions)
সর্বশেষ হালনাগাদ: ২৪ November ২০২৬পায়রা টিভি (payratv.com) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলি মনোযোগ দিয়ে পড়ুন। এই ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ ও ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন।
১. মেধাস্বত্ব ও কপিরাইট
পায়রা টিভিতে প্রকাশিত সকল সংবাদ, প্রতিবেদন, ছবি, ফটো কার্ড, ভিডিও, গ্রাফিক্স এবং লোগোর স্বত্বাধিকার পায়রা টিভির। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো কন্টেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে পুনঃপ্রকাশ, নকল বা পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মূল সূত্র (পায়রা টিভি) ও লিংক উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে।
২. পাঠকের মন্তব্য ও আচরণবিধি
- সংবাদে মন্তব্য করার সময় শালীনতা বজায় রাখতে হবে।
- কোনো ব্যক্তি, ধর্ম, জাতি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের বিরুদ্ধে মানহানিকর, উসকানিমূলক, অশ্লীল বা বিভ্রান্তিকর মন্তব্য করা যাবে না।
- স্প্যাম লিংক বা অবৈধ বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। পায়রা টিভি কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো আপত্তিকর মন্তব্য মুছে ফেলার অধিকার রাখে।
৩. সংবাদের নির্ভুলতা ও দায়মুক্তি
পায়রা টিভি সর্বদা বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের চেষ্টা করে। তবে কোনো অনিচ্ছাকৃত ভুল, টাইপিং ত্রুটি বা তৃতীয় পক্ষের তথ্যের কারণে সৃষ্ট কোনো ক্ষতির জন্য পায়রা টিভি দায়ী থাকবে না। কোনো সংবাদে তথ্যগত ভুল নজরে এলে আমাদের জানালে তা যাচাই করে সংশোধন করা হবে।
৪. বিজ্ঞাপন ও তৃতীয় পক্ষের লিংক
আমাদের ওয়েবসাইট ও অ্যাপে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন এবং অন্যান্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এসব বিজ্ঞাপনের পণ্য, সেবা বা বাহ্যিক ওয়েবসাইটের বিষয়বস্তুর জন্য পায়রা টিভি কোনো দায়ভার গ্রহণ করে না।
৫. আইন ও এখতিয়ার
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে। শর্তাবলি সংক্রান্ত যেকোনো বিরোধ বাংলাদেশের প্রচলিত আদালতের এখতিয়ারভুক্ত হবে।
৬. শর্তাবলি পরিবর্তন
পায়রা টিভি কর্তৃপক্ষ যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলি পরিমার্জন, পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তনের পর ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার অব্যাহত রাখলে তা নতুন শর্তাবলির প্রতি আপনার সম্মতি হিসেবে গণ্য হবে।