বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ অভিবাসীকে ফেরত

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৪২ মিনিট আগে | ১ বার পড়া হয়েছে
ফন্ট:

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। এরই ধারাবাহিকতায় অক্টোবরের শেষ সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৮২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন করা হয়।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার ৩ জন করে, শ্রীলঙ্কার ২ এবং চীনের একজন নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। অধিকাংশের বৈধ পাসপোর্ট থাকলেও পাসপোর্ট না থাকা কয়েকজনকে নিজ দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি দেওয়া হয়।

ফেরত পাঠানো প্রত্যেকের নাম অভিবাসন বিভাগের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞার নির্ধারিত মেয়াদে তারা মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

এদিকে, আটক ব্যক্তিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস ডিটেনশন ডিপোতে বিশেষ সেবাকেন্দ্র চালু রেখেছে কর্তৃপক্ষ। সেখান থেকে বিমান টিকিট কেনাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। এসব সেবার জন্য কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ।

আন্তর্জাতিক

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ অভিবাসীকে ফেরত

০৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি