বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

স্কুলশিক্ষার্থীদের জন্য এআই টুল বন্ধ করছে গুগল, অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১ ঘণ্টা আগে | ১৭ বার পড়া হয়েছে
ফন্ট:

শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখা হবে গুগলের এআই সুবিধাগুলো। স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিয়ে চালু না করা পর্যন্ত এসব টুল ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা।

মঙ্গলবার এক ব্লগ পোস্টে গুগল জানায়, জেমিনি, জেমিনি নোটবুক, ক্লাসরুমে জেমিনি এবং এআই-সংশ্লিষ্ট সার্চ ফিচার শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ডিফল্টভাবে বন্ধ থাকবে। প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হলেও পর্যায়ক্রমে বিশ্বব্যাপী কার্যকর হবে এ সিদ্ধান্ত।

গুগলের এই পদক্ষেপের পেছনে রয়েছে পড়াশোনায় এআইয়ের অপব্যবহার, অ্যাসাইনমেন্টে শর্টকাট নেওয়া এবং শিক্ষার্থীদের তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ। তবে নতুন নীতিতে বড় জটিলতাও তৈরি হয়েছে। কারণ গুগল সার্চের সঙ্গে এআই ফিচার ওতপ্রোতভাবে যুক্ত থাকায় কোনো স্কুল এআই নিষিদ্ধ করলে শিক্ষার্থীরা সাধারণ সার্চ সেবাও ব্যবহার করতে পারবে না।

এদিকে গুগলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তার মতে, শিশুদের শিক্ষাব্যবস্থা নির্ধারণে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের একক প্রভাব থাকা উচিত নয়।

অন্যদিকে গুগলের দাবি, নতুন ব্যবস্থায় স্কুলগুলো এআই ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।

শিক্ষার্থীদের পড়াশোনায় এআই কি সহায়ক প্রযুক্তি, নাকি শিক্ষার জন্য নতুন চ্যালেঞ্জ? এই বিতর্কের মধ্যেই স্কুলশিক্ষায় এআই ব্যবহারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পথে গুগল।


বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

স্কুলশিক্ষার্থীদের জন্য এআই টুল বন্ধ করছে গুগল, অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

০৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি