বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই আদালতে পরীমনি

বিনোদন ডেস্ক (ভেরিফাইড) | ৮ ঘণ্টা আগে | ২৮ বার পড়া হয়েছে
ফন্ট:

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার কথা রয়েছে তার। এর আগে বুধবার (৪ নভেম্বর) আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে হাজির হতে না পারার কথা জানিয়ে সময় চেয়েছিলেন পরীমনির আইনজীবী। তবে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন বাতিলের আদেশ দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেন। মামলার তদন্তে পরীমনি ও তার সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায় পিবিআই। মামলার অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনি।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই আদালতে পরীমনি

০৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি