শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৯৫০

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ২ ঘণ্টা আগে | ২৩ বার পড়া হয়েছে
ফন্ট:

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

ফল প্রকাশের সময় তিনি বলেন, এবারের ফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।  এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।  তাঁদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন।  পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ।  সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।  সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।

এদিকে, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি।

জাতীয়

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৯৫০

৩১ October ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি