শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Emon (ভেরিফাইড) | ৩ ঘণ্টা আগে | ২০ বার পড়া হয়েছে
ফন্ট:

জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে আজ শনিবার নাটোরের বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো— ফজলিতলা, কালিকাপুর, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কুমরুল, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

জাতীয়

আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

৩১ October ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি