গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মোটরসাইকেলচালক চঞ্চল দাস গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কালিকাপুর সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেলচালক চঞ্চল দাস , পিতাঃ আনন্দ দাস, তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে, অটোরিকশাচালক জাহিদ (১৮), পিতাঃ বদর, তিনিও একই ওয়ার্ডের বাসিন্দা। এ ছাড়া অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অপরাধ ও অনুসন্ধান



