শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

'আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’, বিএনপিকে সতর্ক করলেন জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১ ঘণ্টা আগে | ২১ বার পড়া হয়েছে
ফন্ট:

‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’—এমন মন্তব্য করে বিএনপি সরকারকে সতর্ক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে। অতীত থেকে শিক্ষা না নিয়ে সরকার নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। এ দাবি মেনে নেওয়া হলে বাকি ছয়টি দাবি সামনে আসত না। কিন্তু বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে এবং মানুষকে আশাহত করেছে।

তিনি আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমাদের দাবি মেনে নিন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

যুবসমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, কারও ছলনায় কান দেওয়া যাবে না। আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে। জনগণের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লংমার্চ সফল করার আহ্বান জানান তিনি।

সমাবেশে এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে আগে রাষ্ট্রের ব্যবস্থাপনা ও পদ্ধতির সংস্কার প্রয়োজন। সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন ও বিভিন্ন করপোরেশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। সেখান থেকে টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

১১ দলীয় ঐক্যের এই লংমার্চের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

\\r\\n\\r\\n\\r\\n\\r\\n\\r\\n\\r\\n\\r\\n\\r\\n\\r\\n\\r\\n

জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

রাজনীতি

'আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’, বিএনপিকে সতর্ক করলেন জামায়াত আমির

৩১ October ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি