শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

জামায়াতের আমির সস্তা রাজনীতি করতে এসেছিলেন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ২ ঘণ্টা আগে | ২১ বার পড়া হয়েছে
ফন্ট:

রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে জামায়াতের আমির সস্তা রাজনীতি করতে এসেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৩১ অক্টোবর) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দিতে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের বন্ধুরা জনগণের মনোভাব না বুঝেই রাজনীতি করতে গিয়ে পুরোপুরি ধরা খেয়েছেন। বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থীর বড় ব্যবধানে বিজয় এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে দলটির প্রতি জনগণের আস্থা ফিরেছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না।

ইশরাকের মন্ত্রিত্ব হারানোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান ইতিবাচক হলেও প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। এ কারণেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে তাকে মন্ত্রিপরিষদ থেকে বিদায় নিতে হয়েছে।

জামায়াতের এক সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে দলটির ভূমিকার সমালোচনাও করেন তিনি।

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে মীর শাহে আলম বলেন, অতি উৎসাহী হয়ে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে জনগণের আস্থা নষ্ট হয়। বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে নারীর অসম্মানজনক আচরণের অভিযোগও সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। নিজেদের ভুল ও ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু মোকাবিলায় সরকার কাজ করছে। অর্থাভাবে যারা হাসপাতালে যেতে পারেন না, তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই মোবাইল ফিভার ক্লিনিক চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, পানি, গ্যাস, চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে বাসযোগ্য ঢাকা গড়তে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিতসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানী

জামায়াতের আমির সস্তা রাজনীতি করতে এসেছিলেন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৩১ October ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি