শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির, উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসিরউদ্দিন পাটোয়ারী

Emon (ভেরিফাইড) | ১৭ ঘণ্টা আগে | ৯ বার পড়া হয়েছে
ফন্ট:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারীর নাম।

শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে দলটির নেতারা বলেন, রাজধানীর সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, সন্ত্রাস এবং দখলদারিত্বের কারণে দুর্বিষহ জীবনযাপন করছেন। নগরবাসীকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে গণঅভ্যুত্থানের দুই কাণ্ডারিকে মেয়র পদে প্রার্থী হিসেবে উপস্থাপন করছে জাতীয় নাগরিক পার্টি।

দলটির নেতাদের প্রত্যাশা, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজধানীর নগর ব্যবস্থাপনায় পরিবর্তন এবং নাগরিকদের মৌলিক সেবার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তাদের মনোনীত প্রার্থীরা।

রাজধানী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির, উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসিরউদ্দিন পাটোয়ারী

৩০ October ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি