সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

নিরাপত্তা চাইতে থানায় গিয়ে ধ*র্ষ*ণের অভিযোগ, গ্রেফতার কনস্টেবল; ওসিসহ ৫ পুলিশ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক (ভেরিফাইড) | ২০ ঘণ্টা আগে | ২৬ বার পড়া হয়েছে
ফন্ট:

স্বামীর নির্যাতনের ভয়ে নিরাপত্তা চাইতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক নারী। কিন্তু অভিযোগ উঠেছে, ভারতের ঝাড়খণ্ডের একটি থানার ভেতরেই তাঁকে ধর্ষণ করেছেন দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

গত ২৯ অক্টোবর রাতে সরাইকেলা-খারসাওয়ান জেলার গামহারিয়া থানায় এ ঘটনা ঘটে। শনিবার (৩১ অক্টোবর) পুলিশ এ তথ্য জানায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর মারধরের আশঙ্কায় বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাসায় আশ্রয় নেন ওই নারী। সেখান থেকে মোবাইল ফোনে পুলিশের সহায়তা চাইলে একটি পিসিআর ভ্যান তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে থানায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁকে বিশ্রামের জন্য একটি কক্ষে থাকার ব্যবস্থা করে দেন। অভিযোগ, ওই কক্ষে অবস্থানকালে থানার ওয়্যারলেস অপারেটর কনস্টেবল নীরজ লাকড়া তাঁকে ধর্ষণ করেন।

ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলার পুলিশ সুপার মনোজ স্বর্গিয়ারি। সরাইকেলার মহকুমা পুলিশ কর্মকর্তা অনুভব ভরদ্বাজের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাঁকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় গামহারিয়া থানার ওসি ও আরও চার পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলা, দায়িত্বহীন আচরণ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তাঁদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে ঘটনার সময় অভিযুক্তের পরনে থাকা পোশাক জব্দ করেছে পুলিশ। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য রাঁচির ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

যে থানায় নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় গিয়েছিলেন ওই নারী, সেখানেই এমন গুরুতর অপরাধের অভিযোগে ঝাড়খণ্ডের পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: এনডিটিভি, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার।

আন্তর্জাতিক

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

নিরাপত্তা চাইতে থানায় গিয়ে ধ*র্ষ*ণের অভিযোগ, গ্রেফতার কনস্টেবল; ওসিসহ ৫ পুলিশ বরখাস্ত

০১ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি