বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার

মাজহারুল ইসলাম মলি (ভেরিফাইড) | ৩ ঘণ্টা আগে | ১৯ বার পড়া হয়েছে
ফন্ট:

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. নাজমুল প্যাদা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) পানপট্টি ইউনিয়নের খরিদা এলাকায় পানপট্টি লঞ্চঘাট বাজারের পাশে ওয়াবদা বেড়িবাঁধের ব্লকের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গলাচিপা থানার এসআই মো. আলতাফ হোসেন খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. রাজা আনোয়ারের চায়ের দোকানের সামনে থেকে ২০ গ্রাম গাঁজাসহ নাজমুল প্যাদাকে আটক করা হয়।

গ্রেপ্তার নাজমুল প্যাদা পানপট্টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিবির হাওলা গ্রামের মো. মিজানুর প্যাদার ছেলে।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার

০৪ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি