বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক (ভেরিফাইড) | ১২ ঘণ্টা আগে | ২৮ বার পড়া হয়েছে
ফন্ট:

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে চার পুলিশ সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে তাদের ফাঁসি দেওয়া হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন আমিরহোসেইন মালেকি ও আমিরহোসেইন ইব্রাহিমি। দেশটির সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর বিচারিক প্রক্রিয়া শেষে এ দণ্ড কার্যকর করা হয়।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৮ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভের সময় একদল বিক্ষোভকারীর সঙ্গে যোগ দিয়ে হামলায় অংশ নেন তারা। এ সময় আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো হয়।

ওই হামলায় চার নিরস্ত্র পুলিশ সদস্য নিহত হন। এ ছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মালেকি ও ইব্রাহিমিকে দোষী সাব্যস্ত করে আদালত মৃত্যুদণ্ড দেন। পরে সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখলে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

আন্তর্জাতিক

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুজনকে ফাঁসি

০৩ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি