বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

কারাগারে বন্দি থাকা আ.লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৬ ঘণ্টা আগে | ৩৫ বার পড়া হয়েছে
ফন্ট:

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন নবাব কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

নওগাঁ জেলা কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী জানান, ২০২৫ সালের ১৯ অক্টোবর জাকির হোসেন নবাবকে নওগাঁ জেলা কারাগারে আনা হয়। এর আগে তিনি বগুড়ায় ছিলেন। রাজনৈতিক মামলায় তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ১০টা ৫৮ মিনিটে হঠাৎ অসুস্থ বোধ করেন জাকির হোসেন নবাব। পরে তাঁকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তিনি মূলত হৃদ্‌রোগে ভুগছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাজনীতি

মন্তব্যসমূহ (১)

R
RABBI HASAN SHIMUL
৫ ঘণ্টা আগে

আল্লাহ তাকে জান্নাত বাসী করুক

কারাগারে বন্দি থাকা আ.লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

০৩ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি