মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

এক মাসের ব্যবধানে আবারও বাড়ল গ্যাসের দাম

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৭ ঘণ্টা আগে | ১৯ বার পড়া হয়েছে
ফন্ট:

ভোক্তাদের জন্য আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দামের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। নতুন এ দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর হবে।

এর আগে গত অক্টোবর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তখনই একটি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

এদিকে শুধু এলপিজি নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত সেপ্টেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে। নতুন এ মূল্যবৃদ্ধির ফলে রান্নার গ্যাস ও যানবাহনের জ্বালানি খরচ—দুই ক্ষেত্রেই বাড়তি চাপের মুখে পড়বেন ভোক্তারা।

অর্থনীতি

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

এক মাসের ব্যবধানে আবারও বাড়ল গ্যাসের দাম

০২ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি