সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

প্রবাসী আয়ে অক্টোবরে প্রায় ৩ বিলিয়ন ডলার, রেমিট্যান্স পায়নি ৮ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ২২ ঘণ্টা আগে | ২১ বার পড়া হয়েছে
ফন্ট:

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা।

তবে বিপুল পরিমাণ এই প্রবাসী আয়ের বিপরীতে দেশের আটটি ব্যাংকের মাধ্যমে অক্টোবর মাসে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত, বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংক।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে শুধু বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।

এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, আলোচিত মাসে কোনো রেমিট্যান্স আসেনি আটটি ব্যাংকের মাধ্যমে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রয়েছে।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। আর বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

অর্থাৎ অক্টোবর মাসে দেশে আসা মোট ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্সের কোনো অংশই আসেনি এসব আটটি ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের এই পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসের রেমিট্যান্স প্রবাহে বেসরকারি ব্যাংকগুলোর আধিপত্য ছিল সবচেয়ে বেশি।

অর্থনীতি

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

প্রবাসী আয়ে অক্টোবরে প্রায় ৩ বিলিয়ন ডলার, রেমিট্যান্স পায়নি ৮ ব্যাংক

০১ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি