মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক (ভেরিফাইড) | ৮ ঘণ্টা আগে | ২৩ বার পড়া হয়েছে
ফন্ট:

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৪ শতাংশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনায় সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান মানদণ্ড ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দামে বড় পতন দেখা যায়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার বেলা ৩টা পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৪ ডলার ২০ সেন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ কমে ১০৯ দশমিক ২৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ৯৮ সেন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ১০০ দশমিক ১৪ ডলারে।

তেল ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, নতুন মাসের শুরুতে ইরানকে ঘিরে অচলাবস্থা নিরসনে বড় ধরনের অগ্রগতির আশা তৈরি হয়েছে।

কাতারের মধ্যস্থতায় ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। এর লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা। কৌশলগত হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় আগে থেকেই বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

তবে কূটনৈতিক অগ্রগতির আশার পাশাপাশি বড় কয়েকটি রপ্তানিকারক দেশ থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনাও বাজারে দাম কমার পেছনে ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, আলোচনায় অগ্রগতি হলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমতে পারে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত থাকায় তেলের দামে আবারও ওঠানামার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা ও রয়টার্স।

অর্থনীতি

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

০২ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি