সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপায় নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মিজানুর রহমান (ভেরিফাইড) | ২ দিন আগে | ৩২ বার পড়া হয়েছে
ফন্ট:

পটুয়াখালীর গলাচিপায় নলকূপ স্থাপনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হাওলাদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের হারুন অর রশীদ মৃধার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা। তিনি হাসান হাওলাদার ও রেহেনা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন সাব্বির। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই মো. রাতুল জানান, তারা একসঙ্গে কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থল থেকে আনুমানিক ১০ হাত দূরে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, নলকূপ স্থাপনের কাজ চলাকালে বিদ্যুৎ সংযোগ দেওয়া অবস্থায় কভার খোলা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সাব্বির বিদ্যুৎস্পৃষ্ট হন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। নিকটাত্মীয়রা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

গলাচিপায় নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

০৮ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি