জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মালকে ই-মেইলে অশ্লীল ভাষায় হুমকি
সাদ্দাম মাল নামে এক ব্যক্তিকে ই-মেইলের মাধ্যমে অশ্লীল ও আক্রমণাত্মক ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত ৭ নভেম্বর ২০২৬ রাত ১০টা ১২ মিনিটে ‘বরিশাল মিডিয়া’ (barishalmedia047@gmail.com) নামের একটি ই-মেইল ঠিকানা থেকে তাঁকে এই বার্তা পাঠানো হয়।
প্রাপ্ত ই-মেইলের বার্তায় তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে। পাশাপাশি সতর্ক থাকার কথা উল্লেখ করে ভবিষ্যতে তাঁর জন্য বিপদ অপেক্ষা করছে বলেও হুমকিসূচক বক্তব্য দেওয়া হয়েছে। বার্তাটিতে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়েছে।
এ ঘটনায় সাদ্দাম মাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না কিংবা এ বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সারাদেশ




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!