সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

সাজ্জাদ আহমেদ মাসুদ (ভেরিফাইড) | ২ ঘণ্টা আগে | ৩১ বার পড়া হয়েছে
ফন্ট:

গলাচিপায় বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখলের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল করা হয়। বিএনপির কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।  

পানপট্টি ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী সূত্র জানায়, কিছু দিন পূর্বে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দীন টিপু পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানার কাছে ইউনিয়ন পরিষদের ব্যবহৃত গোডাউনটি ভাড়া নেয়ার প্রস্তাব দেয়। চেয়ারম্যান গোডউনটি ভাড়া দিতে সম্মত হয়নি। সোমবার সকালে পানপট্টি মুক্তিযুদ্ধের বাজার সংলগ্ন গোডউনটিতে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানানো দেখতে পায় এলাকাবাসী। 

এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দীন টিপু মুঠো ফোনে জানায়, কে বা কাহারা সাইনবোর্ড টানিয়েছে তা আমি জানিনা।

পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা জানায়, গোডাউন ভাড়া দেয়ার এখতিয়ার আমার নাই। আমার কাছে ভাড়ার জন্য বিএনপির নেতারা এসেছিল, আমি অপারগতা প্রকাশ করেছি। 

গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শাহিন বলেন, আমার জানামতে গোডাউন দখলের সাথে বিএনপির কোন লোক জড়িত নয়। আর গলাচিপা উপজেলায় কোন ইউনিয়নেই বিএনপির কমিটি নাই।   

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, বিএনপির সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীরা এঘটনা ঘটাতে পারে। দ্রুত আমাদের নেতাকর্মীদেরকে সাইনবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছি।

সারাদেশ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল

০৯ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি