শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

কলাপাড়ায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার বিনষ্ট; মালিককে জরিমানা ও কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১ ঘণ্টা আগে | ১৯ বার পড়া হয়েছে
ফন্ট:

টিয়াখালী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড।

পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মো. হাবিবকে (৫৫) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটিও বিনষ্ট করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, টিয়াখালী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মো. হাবিবকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

কলাপাড়ায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার বিনষ্ট; মালিককে জরিমানা ও কারাদণ্ড

০৬ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি