বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপায় খাসজমির মাটি কাটায় অর্থ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড

মিজানুর রহমান (ভেরিফাইড) | ২ ঘণ্টা আগে | ১৬ বার পড়া হয়েছে
ফন্ট:

পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাসজমি থেকে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার দায়ে মো. শহীদুল ইসলাম প্যাদা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়নের গোলখালী মৌজার গোলখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলখালী গ্রামের সরকারি খাসজমি থেকে দীর্ঘদিন ধরে নয়, বরং অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালান গলাচিপা উপজেলার উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাকির হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহীদুল ইসলাম প্যাদাকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে অভিযুক্ত শহীদুল ইসলাম প্যাদা, পিতা—আবদুল মজিদ প্যাদাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাসজমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধভাবে মাটি কাটা বন্ধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি জমি দখল, অবৈধভাবে মাটি উত্তোলন কিংবা সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না; আইন অনুযায়ী নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

গলাচিপায় খাসজমির মাটি কাটায় অর্থ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড

০৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি