বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

‘এনসিপিতে যোগ দিচ্ছেন রনির স্ত্রী’—খবরের প্রতিবাদে যা বললেন গোলাম মাওলা রনি

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ২ ঘণ্টা আগে | ১৮ বার পড়া হয়েছে
ফন্ট:

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনির স্ত্রী—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে প্রকাশিত খবরের সত্যতা অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি। তাঁর দাবি, ফারজানা আফরোজ নামে ওই নারী তাঁর স্ত্রী নন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে এ প্রতিবাদ জানান তিনি।

ফটোকার্ডে ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’ শিরোনাম দেওয়া ছিল। এর জবাবে রনি লেখেন, ওই নারী তাঁর স্ত্রী নন। পাশাপাশি ওই নারীর পূর্বপরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কয়েকটি দাবি করেন তিনি।

এর আগে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম ফারজানা আফরোজের দলটিতে যোগ দেওয়ার খবর প্রকাশ করে।

তবে গোলাম মাওলা রনির এই বক্তব্যের পর প্রকাশিত খবরের পরিচয়সংক্রান্ত তথ্য নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এ বিষয়ে সংশ্লিষ্ট নারী কিংবা এনসিপির পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

রাজনীতি

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

‘এনসিপিতে যোগ দিচ্ছেন রনির স্ত্রী’—খবরের প্রতিবাদে যা বললেন গোলাম মাওলা রনি

০৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি