সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

পাকিস্তানে টিকটকারের মেহেদি অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১, আহত ১৩

বিনোদন ডেস্ক (ভেরিফাইড) | ১৮ ঘণ্টা আগে | ২৪ বার পড়া হয়েছে
ফন্ট:

পাকিস্তানের শিয়ালকোটে জনপ্রিয় টিকটকার ‘মিস্টার পাতলো’র মেহেদি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। তবে স্থানীয়দের দাবি, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শিয়ালকোটের ডাসকা রোডের ফারাজ ক্রিকেট গ্রাউন্ডে এ দুর্ঘটনা ঘটে। শনিবার পুলিশ ও উদ্ধারকর্মীরা হতাহতের তথ্য নিশ্চিত করেন।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে প্রবেশের জন্য স্টেডিয়ামের ফটক খুলে দেওয়ার পর দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে অনেকে মাটিতে পড়ে পদদলিত হন। আহতদের মধ্যে ৩০ বছর বয়সী মুহাম্মদ আকিল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর চারটি অ্যাম্বুলেন্স ও একটি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের শিয়ালকোটের আল্লামা ইকবাল মেমোরিয়াল টিচিং হাসপাতালে নেওয়া হয়। বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় দুই বাসিন্দার দাবি, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই অনেক আহতকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়। ফলে সরকারি হিসাবে আহতের সংখ্যা কম এসেছে।

শিয়ালকোটের জেলা পুলিশপ্রধান দোস্ত মুহাম্মদ বলেন, নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামের ফটক খুলে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিনোদন

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

পাকিস্তানে টিকটকারের মেহেদি অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১, আহত ১৩

০১ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি