বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, ১২ কারখানায় ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১৪ ঘণ্টা আগে | ৩১ বার পড়া হয়েছে
ফন্ট:

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তাল গাজীপুরের পোশাকশিল্প এলাকা। দাবির পক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের ১২টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেয় বিজিবি, শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা।

তবে সকাল ৯টার আগ থেকেই পরিস্থিতির অবনতি হতে থাকে। বিভিন্ন কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে তাঁরা নাওজোর এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

এদিকে, গত কয়েক দিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। ধারাবাহিক এসব আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, শ্রমিক আন্দোলন ঘিরে সৃষ্ট বিভিন্ন ঘটনায় কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। এ ছাড়া আন্দোলনে অংশগ্রহণ ও উসকানি দেওয়ার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে নতুন করে মহাসড়ক অবরোধের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

জন দুর্ভোগ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, ১২ কারখানায় ছুটি ঘোষণা

০৩ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি