শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক (ভেরিফাইড) | ৪ ঘণ্টা আগে | ২১ বার পড়া হয়েছে
ফন্ট:

মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি; পরিচয় শনাক্তে কাজ করছে বাংলাদেশ কনস্যুলেট।

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বাংলাদেশিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নারী ও শিশুসহ সাতজন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। তারা মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় ও বিস্তারিত তথ্য জানা যায়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে সৌদি আরবের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

আন্তর্জাতিক

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

০৭ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি