রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

পলায়নের দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি, কার্যকর ২০২৫ সাল থেকে

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১৮ ঘণ্টা আগে | ২৭ বার পড়া হয়েছে
ফন্ট:

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ‘পলায়ন’ (Desertion) সংক্রান্ত অপরাধ প্রমাণিত হওয়ায় টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সাময়িক বরখাস্ত অবস্থায় শ্যামল কুমার মুখার্জী রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। ২০২৫ সালের ১ জানুয়ারি তাকে সেখানে সংযুক্তির আদেশ দেওয়া হলে তিনি ২২ জানুয়ারি কর্মস্থলে যোগদান করেন। তবে ওই দিন বিকেলেই বিধিবহির্ভূতভাবে তিন সপ্তাহের মেডিকেল কাগজপত্রসহ প্রস্থান প্রতিবেদন দাখিল করেন।

পরবর্তী সময়ে ৯ ফেব্রুয়ারি কর্মস্থলে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন। বারবার যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৫ অক্টোবর তার চাকরি থেকে বরখাস্তের বিষয়ে রাষ্ট্রপতি অনুমোদন দেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্যামল কুমার মুখার্জীর পলায়নের তারিখ অর্থাৎ ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকেই বরখাস্তের আদেশ কার্যকর বলে গণ্য হবে।

জাতীয়

পলায়নের দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি, কার্যকর ২০২৫ সাল থেকে

৩১ October ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি