সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

ফাখর-আরাফাতের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ২৪ বছর পর বিশ্বরেকর্ডে ভাগ বসাল

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ২১ ঘণ্টা আগে | ২৪ বার পড়া হয়েছে
ফন্ট:

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। একই সঙ্গে ২৪ বছর আগে ভারতের গড়া বিশ্বরেকর্ডেও ভাগ বসিয়েছে বাবর আজমের দল। ফাখর জামানের দুর্দান্ত সেঞ্চুরি ও আরাফাত মিনহাসের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩২৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় স্বাগতিকরা।

শনিবার (১ নভেম্বর) লাহোরে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে কামিন্দু মেন্ডিসের ১৩১ ও পবন রত্নায়েকের ৭৭ রানের সুবাদে ৮ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

জবাবে শুরুতেই ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে ফাখর জামান ও সাদ বেগের ১৪৯ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। ফাখর ৯৯ বলে ১২৭ রান করেন। সাদ বেগের ব্যাট থেকে আসে ৭৪ রান।

এরপর আরাফাত মিনহাসের মাত্র ৩১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংসে ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। হাসান নওয়াজ ৪৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

এই জয়ের মাধ্যমে একদিনের ক্রিকেটে কোনো প্রতিযোগিতার ফাইনালে ৩২৬ রান তাড়া করে জয়ের রেকর্ডে ভারতের পাশে নাম লেখাল পাকিস্তান। ২০০২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে একই রান তাড়া করে জিতেছিল সৌরভ গাঙ্গুলির ভারত।

এ ছাড়া ফাইনালে দুই দলের সম্মিলিত ৬৫৬ রানও ওয়ানডে প্রতিযোগিতার ফাইনালে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম কোনো ওয়ানডে প্রতিযোগিতায় শিরোপা জিতল পাকিস্তান।

খেলাধুলা

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

ফাখর-আরাফাতের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ২৪ বছর পর বিশ্বরেকর্ডে ভাগ বসাল

০১ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি