বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

১৫ দিনের ব্যবধানে আবারও খুলনা-বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাগত জানাতে প্রস্তুত হাজারো নেতাকর্মী

মিজানুর রহমান (ভেরিফাইড) | ১০ ঘণ্টা আগে | ২৯ বার পড়া হয়েছে
ফন্ট:

আজ মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত; বিকেলে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিতীয় দফায় খুলনা ও বাগেরহাট সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত কয়েক দিন ধরে দুই জেলার বিভিন্ন এলাকায় চলছে আনন্দ মিছিল, পথসভা ও প্রচার-প্রচারণা। প্রধানমন্ত্রীর যাত্রাপথের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অবস্থান নিয়ে তাঁকে শুভেচ্ছা জানাবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ অক্টোবরের পর মাত্র ১৫ দিনের ব্যবধানে তাঁর এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলে নতুন করে উন্নয়ন ও বিনিয়োগের প্রত্যাশা তৈরি হয়েছে।

মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে হেলিকপ্টারে মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখানে ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এরপর মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রায় ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কনটেইনার ও পণ্য হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। প্রকল্পের আওতায় ৪৯টি আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পরিকল্পনাও রয়েছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বাগেরহাটে মাজার জিয়ারত, এরপর খুলনায় প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার শরিফে যাবেন। সেখানে মাজার জিয়ারত ও দোয়া শেষে খুলনার উদ্দেশে রওনা হবেন তিনি।

বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই আয়োজনের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে কর্মসূচিটির সূচনা করার পরিকল্পনা রয়েছে।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

১৫ দিনের ব্যবধানে আবারও খুলনা-বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাগত জানাতে প্রস্তুত হাজারো নেতাকর্মী

০৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি