সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, তিন সেনা কর্মকর্তার পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১০ ঘণ্টা আগে | ৩ বার পড়া হয়েছে
ফন্ট:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে পরিবর্তন। বাহিনীর নতুন মহাপরিচালক বা ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সেনাবাহিনীর তিন জ্যেষ্ঠ কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে মেজর জেনারেল হোসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ—বিআইআইএসএসের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সেনাবাহিনীর তিন জ্যেষ্ঠ কর্মকর্তার এই বদলি ও পদায়নের মধ্য দিয়ে দেশের গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আনল সরকার।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, তিন সেনা কর্মকর্তার পদায়ন

১৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি