সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৯ ঘণ্টা আগে | ২০ বার পড়া হয়েছে
ফন্ট:

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আরও একবার সুযোগ। ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার (১৫ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধিত সময়সীমায় আগামী ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। আর ফরম পূরণের নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর।

এ সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।

তাই নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

তথ্যসূত্র: ঢাকা শিক্ষা বোর্ড

শিক্ষা ও ক্যাম্পাস

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

১৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি