সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

সেনাবাহিনীতে বড় রদবদল: সাত মেজর জেনারেলের নতুন দায়িত্ব, পদোন্নতি তিন ব্রিগেডিয়ারের

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৮ ঘণ্টা আগে | ৪১ বার পড়া হয়েছে
ফন্ট:

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল। একযোগে পরিবর্তন আনা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক পদে। নতুন দায়িত্ব পেয়েছেন সাতজন মেজর জেনারেল। পাশাপাশি পদোন্নতি পেয়েছেন তিন ব্রিগেডিয়ার জেনারেল।

রদবদল অনুযায়ী, ৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং—বিপসটের কমান্ড্যান্ট করা হয়েছে।

আর ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হোসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ—বিআইআইএসএসের মহাপরিচালক করা হয়েছে।

জাতীয় প্রতিরক্ষা কলেজে কর্মরত মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৭ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে দেওয়া হয়েছে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব।

এদিকে, সেনাবাহিনীতে পদোন্নতি পেয়েছেন তিন ব্রিগেডিয়ার জেনারেল। তারা হলেন—এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন এবং রাজু।

পদোন্নতির পর এ বি এম আব্দুল বাতিন ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং মোজাম্মেল হোসাইনকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত মেজর জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর এই ব্যাপক রদবদলে দেশের সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান, পদাতিক ডিভিশন এবং গুরুত্বপূর্ণ বেসামরিক প্রতিষ্ঠানের নেতৃত্বে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।


সুত্র: কালবেলা

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

সেনাবাহিনীতে বড় রদবদল: সাত মেজর জেনারেলের নতুন দায়িত্ব, পদোন্নতি তিন ব্রিগেডিয়ারের

১৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি