সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে’ স্লোগানকে সামনে রেখে বরিশালে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো (ভেরিফাইড) | ৮ ঘণ্টা আগে | ২২ বার পড়া হয়েছে
ফন্ট:

‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে’ স্লোগানকে সামনে রেখে বরিশালে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ১১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

​১১নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনিরুজ্জামান খান ফারুক, আহ্বায়ক, বিএনপি, বরিশাল মহানগর।

​এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক সদস্য সচিব, বরিশাল মহানগর বিএনপি।

​মোঃ মনিরুল ইসলাম, ওসি, কোতোয়ালি থানা,​সৈয়দ আহসান কবির হাসান, সাবেক সহ-সভাপতি, বিএনপি, বরিশাল মহানগর।

এছাড়াও সমাবেশে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে’ স্লোগানকে সামনে রেখে বরিশালে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

১৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি