বসতঘরে অভিযান ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, নারীসহ আটক ২
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৬০ লিটার অবৈধ চোলাই মদ।
রোববার (১৫ নভেম্বর) নরসিংদী মডেল থানাধীন হাজীপুর আনসার ক্যাম্প এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় শ্রী মায়া রানী রবিদাস (৩৫), এবং রবিন রবিদাস, (২৬) এই দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রবিন রবিদাস পলাতক রয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। নরসিংদীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!