রাষ্ট্রদূত হতে যাচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল
সামরিক বাহিনীর দায়িত্ব থেকে এবার কূটনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল।
তাঁরা হলেন—মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ।
রাষ্ট্রদূত পদে নিয়োগের লক্ষ্যে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রোববার (১৫ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের নিমিত্তে এই দুই সেনা কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের নির্দিষ্ট দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের বিষয়টি চূড়ান্ত করা হবে।
তবে কোন দেশে তাঁরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!