মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

শিশু রামিসা হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১৩ ঘণ্টা আগে | ২৮ বার পড়া হয়েছে
ফন্ট:

সাত বছরের শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘিরে নতুন করে আলোচনায় রাজধানীর পল্লবী।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ অন্য আইনজীবীরা আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে অংশ নেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার তদন্ত শেষে দ্রুত চার্জশিট দাখিল করা হয়। এরপর মাত্র ১৯ দিনের বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এখন সেই রায় বহাল থাকবে, নাকি আপিলের পরিপ্রেক্ষিতে আসবে কোনো পরিবর্তন—সেদিকেই তাকিয়ে সবাই।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

শিশু রামিসা হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় মঙ্গলবার

১৬ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি