মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১২ ঘণ্টা আগে | ৩২ বার পড়া হয়েছে
ফন্ট:

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে গলাচিপা থানার উপপরিদর্শক মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর ভাঙা ব্রিজসংলগ্ন ৬০ ব্র্যাক আবাসনে অভিযান চালায়।

এ সময় বসতঘর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. মন্নান হাওলাদার ওরফে মনা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মন্নান গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করা হয় ১৬ নভেম্বর।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৬ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি