শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপা পৌরসভা আধুনিক ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি বিএনপি নেতা জাহিদের

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১০ ঘণ্টা আগে | ৪২ বার পড়া হয়েছে
ফন্ট:

পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত এবং পরিকল্পিত ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির যুবদলের সাবেক পৌর আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

সম্ভাব্য নির্বাচনে নির্বাচিত হলে ওয়ার্ডের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

জাহিদুল ইসলাম জাহিদের পরিকল্পনায় রয়েছে—ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পিত সংস্কার ও নির্মাণ, বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলা।

শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিক নিরাপত্তা ও সামাজিক পরিবেশ উন্নয়নেও গুরুত্ব দিতে চান তিনি।

তাঁর ঘোষিত প্রতিশ্রুতির মধ্যে রয়েছে-

০১ রাস্তাঘাট ও ড্রেনেজ উন্নয়ন

৪ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরীণ সকল রাস্তাঘাট পরিকল্পিতভাবে সংস্কার ও নির্মাণ এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা।

০২ বিশুদ্ধ পানির নিশ্চয়তা

ওয়ার্ডবাসীর বিশুদ্ধ পানির সংকটের স্থায়ী সমাধান করা।

০৩ পরিচ্ছন্ন ওয়ার্ড গঠন

যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনার স্থায়ী সমাধানের মাধ্যমে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলা।

০৪ ব্যবসায়ীদের নিরাপত্তা

সকল ব্যবসায়ী যেন নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে জন্য পূর্ণ সহযোগিতা প্রদান।

০৫ মাদকমুক্ত ওয়ার্ড

সর্বোচ্চ কঠোরতার সঙ্গে মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলা।

০৬ সবার জন্য নিরাপত্তা

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

০৭ শিক্ষার মানোন্নয়ন

সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

০৮ মসজিদ-মন্দির আধুনিকায়ন

৪ নম্বর ওয়ার্ডের সকল মসজিদ ও মন্দিরের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ওয়ার্ডের মসজিদ ও মন্দির আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

জাহিদুল ইসলাম জাহিদ বলেন, জনগণের সমর্থন ও ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে পারলে এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন। পাশাপাশি ওয়ার্ডবাসীর কাছ থেকে নতুন সমস্যা ও পরামর্শ নিয়ে সেগুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ৪ নম্বর ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে ওয়ার্ডবাসীর সমর্থন প্রত্যাশা করছেন এই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী।

রাজনীতি

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

গলাচিপা পৌরসভা আধুনিক ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি বিএনপি নেতা জাহিদের

১৩ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি