শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের অভিযোগে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৩ ঘণ্টা আগে | ২৪ বার পড়া হয়েছে
ফন্ট:

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান। নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ দলটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এম হক বাবু এবং দলটির ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। তিনি জানান, গ্রেপ্তার দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজধানী

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের অভিযোগে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

১৪ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি