বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

কুবি শিক্ষার্থীদের বাসে অগ্নিসংযোগের চেষ্টা, জ্বলন্ত টায়ার নিক্ষেপ

মোজো ডেস্ক (ভেরিফাইড) | ৬ ঘণ্টা আগে | ৩০ বার পড়া হয়েছে
ফন্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। চলন্ত বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ করা হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত এ ঘটনায় জড়িত।

বাসে থাকা শিক্ষার্থীরা জানান, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখেন তাঁরা। বাসটি টায়ারগুলোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেগুলোতে আগুন ধরিয়ে বাসের দিকে নিক্ষেপ করা হয়। তাঁদের ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল।

হঠাৎ সামনে জ্বলন্ত টায়ার দেখতে পেয়ে চালক দ্রুত ব্রেক করেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে একটি টায়ারে আগুন জ্বলতে দেখা গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের বহনকারী বাসে এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

কুবি শিক্ষার্থীদের বাসে অগ্নিসংযোগের চেষ্টা, জ্বলন্ত টায়ার নিক্ষেপ

১৯ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি