বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা কাজী আলমগীরের বাসভবনে আগুন!

মোজো ডেস্ক (ভেরিফাইড) | ৬ ঘণ্টা আগে | ৩৩ বার পড়া হয়েছে
ফন্ট:

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় তাঁর নিজস্ব বাসভবনে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে বাড়ির বিভিন্ন অংশ পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী, কিংবা এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। যদিও এ ধারণার পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। এরপর থেকে ওই বাসভবনে তিনি কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য বসবাস করতেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনের সূত্রপাত ও ঘটনার নেপথ্যের কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা কাজী আলমগীরের বাসভবনে আগুন!

১৯ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি