বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

মোজো ডেস্ক (ভেরিফাইড) | ৬ ঘণ্টা আগে | ৩৫ বার পড়া হয়েছে
ফন্ট:

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেশন রোড এলাকায় দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে এবং রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে রাত ১১টার দিকে দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে ফারাক্কাবাদে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসভবনে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

অন্যদিকে, সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করেছে। তবে দীপু মনির বাসভবনের অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

পরপর দুটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, নাশকতার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং এর পেছনে কারা জড়িত—এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

১৯ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি