তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার
কূটনৈতিক দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। তাঁদের চাকরি আবারও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁদের রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন সেনা কর্মকর্তা তাঁদের কূটনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন এবং পুনরায় সেনাবাহিনীর অধীনে দায়িত্ব পালনের প্রক্রিয়ায় ফিরছেন।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!