বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, একযোগে বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৩ ঘণ্টা আগে | ৬ বার পড়া হয়েছে
ফন্ট:

পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল করেছে সরকার। দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার বা এসপি নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। সব মিলিয়ে নতুন দায়িত্ব পেয়েছেন ১৪ কর্মকর্তা।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এবং নড়াইলে নিয়োগ পেয়েছেন মো. তৌহিদুল আরিফ।

এ ছাড়া খুলনার পুলিশ সুপার হয়েছেন এপিবিএনের কর্মকর্তা খাঁন মুহাম্মদ আবু নাসের। ফেনীতে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বিদায়ী পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। গাইবান্ধায় দায়িত্ব পেয়েছেন স্পেশাল রেসপন্স ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম এবং নওগাঁয় নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

অন্যদিকে, সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশে এবং লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে একই ইউনিটে বদলি করা হয়েছে। খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকা পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। কেএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে—পিবিআইতে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, একযোগে বদলি-পদায়ন ১৪ কর্মকর্তার

২৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি