রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

দুই দিন নিখোঁজের পর কুয়াকাটায় উদ্ধার বিচারক শেখ ফারহান নাদীম

মোজো ডেস্ক (ভেরিফাইড) | ২ দিন আগে | ৪৫ বার পড়া হয়েছে
ফন্ট:

দুই দিন নিখোঁজ থাকার পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার হয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

পুলিশ জানায়, শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না। উদ্ধারের পর তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতে একটি ব্যাগ নিয়ে কুয়াকাটার হোটেল সি-ভিউতে ওঠেন তিনি। দুই দিনের জন্য হোটেলের ১৩ নম্বর কাপল রুম ভাড়া নিয়ে একাই অবস্থান করছিলেন।

হোটেল সি-ভিউয়ের ব্যবস্থাপক সোলাইমান জানান, বুধবার সন্ধ্যায় ওই বিচারক হোটেলে এসে কক্ষ ভাড়া নেন। তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন। পরে ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যান। এরপর সাংবাদিকদের মাধ্যমে তাঁর নিখোঁজ থাকার খবর জানতে পারেন তাঁরা। বর্তমানে তাঁর ব্যবহৃত কক্ষটি তালাবদ্ধ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হন শেখ ফারহান নাদীম। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে সেদিন বাসায় না ফেরায় বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, উদ্ধার হওয়া বিচারককে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বরিশাল থেকে পুলিশের একটি দল কুয়াকাটায় আসছে। তাদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক একাকী ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটায় এসেছিলেন। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

তবে দুই দিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণ এবং এ সময় তাঁর অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী তথ্য পাওয়া যেতে পারে।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

দুই দিন নিখোঁজের পর কুয়াকাটায় উদ্ধার বিচারক শেখ ফারহান নাদীম

২০ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি