বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭, ট্রাফিক জরিমানা ১ লাখ ১৬ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৪৫ মিনিট আগে | ২৫ বার পড়া হয়েছে
ফন্ট:

নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনসহ বিভিন্ন অপরাধে মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন অমান্য করায় ৩৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক বিভাগ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার বাংলাদেশ ন্যাচার পার্কের প্রায় ১০০ গজ উত্তরে পাঁচদোনা-টঙ্গী সড়কের পশ্চিম পাশে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

এদিকে, নরসিংদী মডেল, শিবপুর, বেলাব, মাধবদী, পলাশ ও রায়পুরা থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও সন্দেহভাজনসহ আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের অভিযানে আইন অমান্যকারী ৩৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: মিডিয়া সেল, নরসিংদী জেলা পুলিশ

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭, ট্রাফিক জরিমানা ১ লাখ ১৬ হাজার

১৮ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি