বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

জেলা যুবদলের সভাপতি রুমি-সম্পাদক রিমু : গলাচিপায় আনন্দ মিছিল

সাজ্জাদ আহমেদ মাসুদ (ভেরিফাইড) | ৬ ঘণ্টা আগে | ৪২ বার পড়া হয়েছে
ফন্ট:

নতুন নেতৃত্ব, নতুন প্রত্যাশা—পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে গলাচিপা উপজেলা যুবদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গলাচিপা পৌর মঞ্চ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, পটুয়াখালী জেলা যুবদলের নতুন কমিটিতে সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমি সভাপতি এবং মো. রিমানুল ইসলাম রিমু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

এ সময় নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় যুবদলের সভাপতি মো. মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

আনন্দ মিছিলে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নতুন নেতৃত্বকে ঘিরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

সারাদেশ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

জেলা যুবদলের সভাপতি রুমি-সম্পাদক রিমু : গলাচিপায় আনন্দ মিছিল

১৭ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি