গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে গলাচিপা থানার এসআই (নিঃ) মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া এলাকায় অভিযান চালায়।
এ সময় চাঁন মিয়া প্যাদা বাড়ির সামনে আমির সিকদারের ঘরসংলগ্ন কাঁচা সড়ক থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাতুল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাতুল ওই এলাকার মৃত আবদুল বারেক হাওলাদারের ছেলে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।
অপরাধ ও অনুসন্ধান




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!