বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

রাঙ্গাবালীতে সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৪ ঘণ্টা আগে | ২৯ বার পড়া হয়েছে
ফন্ট:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৈশাখী টেলিভিশনের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন আদালত। সাংবাদিকের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা নিয়ে ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক। শুধু মারধরই নয়, চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টারও অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি গত ১৪ নভেম্বর দুপুরের। পটুয়াখালীর রাঙ্গাবালীর কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি ভিডিও ধারণ করছিলেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের।

এ সময় ভিডিও ধারণে বাধা দেন আমিনুর রহমান বিল্লাহ নামে এক ব্যক্তি। পরে সাংবাদিক আবু তাহেরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি তাঁর পরনের জামা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। একপর্যায়ে চলন্ত স্পিডবোট থেকে তাঁকে নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় ভিডিও ধারণের জন্য ব্যবহৃত মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। স্পিডবোটে থাকা অন্য যাত্রীদের সহযোগিতায় প্রাণে রক্ষা পান ওই সাংবাদিক। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। একই সঙ্গে অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে।

এদিকে ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এখন অভিযুক্তকে আইনের আওতায় আনার অপেক্ষা। সংবাদ সংগ্রহের মতো পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

রাঙ্গাবালীতে সাংবাদিকের ওপর হামলা, অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি