বরিশাল দক্ষিণ জেলা যুবদলের শীর্ষ সাংগঠনিক পদে তারেক আল ইমরান
বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আল ইমরান বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন এ দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেন তারেক আল ইমরান। তিনি বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুলের ২০০২ ব্যাচের শিক্ষার্থী। শিক্ষাজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি।
পরবর্তী সময়ে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন তারেক আল ইমরান। ওই সময়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তাঁকে নানা হামলা, মামলা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে বলে জানা গেছে।
এবার বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
তাঁর এ পদপ্রাপ্তিতে সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। নতুন দায়িত্ব পালনে তারেক আল ইমরানের প্রতি শুভকামনা জানিয়েছেন তাঁরা।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!